বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

ইয়াবাসহ এক সাবেক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
ইয়াবাসহ এক সাবেক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে ৬৫ পিস ইয়াবাসহ নাসরুল হাওলাদার (২৮) নামে ছাত্রদলের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ছৈলাবুনিয়া মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাসরুল হাওলাদার নলছিটির পূর্ব কামদেবপুর এলাকার বেলায়েত হাওলাদারের ছেলে। তিনি নলছিটি জেড. এ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নলছিটি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় ৬৫ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামিকে দ্রুত আদালতে পাঠানো হবে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নাসরুলের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান বলেন, নাসরুল একসময় কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছিলেন ঠিকই, কিন্তু বর্তমানে ছাত্রদলের কোনো কার্যক্রম বা পদের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি এখন বিবাহিত এবং নিজ সংসার নিয়ে ব্যস্ত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X