বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে রাতের আঁধারে বিএনপি কার্যালয়ে আগুন

দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ওয়ার্ড বিএনপির কার্যালয় পুড়ে গেছে। ছবি : কালবেলা
দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ওয়ার্ড বিএনপির কার্যালয় পুড়ে গেছে। ছবি : কালবেলা

বাগেরহাটের শরণখোলায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ওয়ার্ড বিএনপি কার্যালয় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ অফিসের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। তাৎক্ষণিকভাবে তারা আগুন নেভানোর চেষ্টা করলেও বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অফিসের ভেতরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, দলীয় ব্যানার-ফেস্টুন ও গুরুত্বপূর্ণ বিভিন্ন নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে রাতেই শরণখোলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি অবিলম্বে এ ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X