আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ এএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে মাটি উত্তোলন, অতঃপর...

অবৈধভাবে মাটি উত্তোলন। ছবি : কালবেলা
অবৈধভাবে মাটি উত্তোলন। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মারুফ রহমান নামে এক ব্যক্তিকে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে৷

শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। অর্থদণ্ড প্রাপ্ত মারুফ রহমান উপজেলার জলসুখা ইউনিয়নের আতাউর রহমানের পুত্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েকটি চক্র রাতের আঁধারে উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এরই প্রেক্ষিতে শনিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে পৌরসদরের সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

সূত্রে আরও জানা যায়, এ সময় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে মাটি ভর্তি দুটি ট্রাক্টর গাড়িসহ মারুফ রহমানকে আটক করা হয়। এরপর শনিবার মধ্যরাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালি ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ এর (ক) ধারা অনুযায়ী তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আজমিরীগঞ্জ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম কালবেলাকে বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে এ দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X