লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ বান্দরবান সফরে হাসনাত আব্দুল্লাহ

মুখে মাস্ক পরে ঘুরছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
মুখে মাস্ক পরে ঘুরছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

বান্দরবানের লামা ও আলীকদমে গেলেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (২২ ফেব্রুয়ারি) লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন স্থানে ঘুরতে দেখা গেছে তাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তিনি উপজেলার ইয়াংছা চেকপোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন। পরে তাকে লামা বাজারে এবং পরে আলীকদম বাজারে ঘুরতে দেখা গেছে।

তারা আরও জানান, ব্লু জিন্স প্যান্ট, কালো জার্সি এবং মুখে মাস্ক পরে তিনি ঘুরে বেড়ান। তার সঙ্গে কয়েকজন সঙ্গী ছিলেন। আকস্মিকভাবে কেন তার এই সংক্ষিপ্ত সফরের বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি।

এনসিপির লামা উপজেলা সমন্বয়কারী মো. নাজমুল হোসেন বলেন, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এ সফর সম্পর্কে সাংগঠনিকভাবে কোনো কিছুই জানানো হয়নি।

তিনি আরও বলেন, পরে জানতে পারি, এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত সফর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X