হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দাম কমলো পেঁয়াজের

দিনাজপুরে পেঁয়াজের বাজার। ছবি : কালবেলা
দিনাজপুরে পেঁয়াজের বাজার। ছবি : কালবেলা

চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে ১৩ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে।

পবিত্র রমজানকে কেন্দ্র করে যখন অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী, তখন পেঁয়াজের এই দরপতন সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরিয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো এতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, মাত্র দুদিন আগেও দেশি মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩০ থেকে ৩২ টাকায় নেমে এসেছে। হঠাৎ এমন মূল্যহ্রাসে বাজারে ক্রেতাদের উপস্থিতিও বেড়েছে।

বাজার করতে আসা মহিবুল ইসলাম বলেন, পবিত্র রমজান শুরুর পর থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যআয়ের পরিবারগুলো চাপে পড়েছিল। বিশেষ করে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করা কঠিন হয়ে দাঁড়ায়। সংসারের বাজেট ঠিক রাখতে গিয়ে অনেক সময় কম পরিমাণে পেঁয়াজ কিনতে হয়েছে কিংবা অন্যান্য পণ্যের পরিমাণ কমাতে হয়েছে।

তিনি বলেন, বর্তমানে পেঁয়াজের দাম কেজিতে ১৩ থেকে ১৫ টাকা কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে। এখন আগের তুলনায় সাশ্রয় হওয়া টাকায় ডাল, তেলসহ অন্য নিত্যপণ্য কেনা সম্ভব হচ্ছে। বাজারে এ ধরনের মূল্যহ্রাস অব্যাহত থাকলে রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

খুচরা পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত জানান, সাম্প্রতিক নির্বাচনী ব্যস্ততার কারণে অনেক কৃষক ক্ষেত থেকে পেঁয়াজ উত্তোলন কমিয়ে দিয়েছিলেন। একই সময়ে রমজান শুরু হওয়ায় বাড়তি চাহিদার সুযোগে মোকাম পর্যায়ে দাম বৃদ্ধি পায়। তবে বর্তমানে কৃষকরা বেশি পরিমাণে পেঁয়াজ উত্তোলন করায় বাজারে সরবরাহ বেড়েছে। ফলে স্বাভাবিকভাবেই দাম কমতে শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X