পাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : কালবেলা
পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদল সভাপতি মুজাহিদ হোসেনের নেতাকর্মীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মেয়েজনিত ঘটনা নিয়ে সভাপতির দুই গ্রুপ দুপক্ষে বিভক্ত হয়ে ক্যাম্পাসে সংঘর্ষে জড়ায়।

জানা যায়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি মুজাহিদ হোসেনের অনুসারী একাধিক গ্রুপ রয়েছে। সোমবার অমিত কবিরাজ ও মেহেদীর মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অমিত কবিরাজের পক্ষ নেয় ছাত্রদলের প্রচার সম্পাদক মো. রুমেল, ফয়সাল, রাসেল এবং মেহেদীর পক্ষ নেয় ইমরান, মেহেদীসহ কয়েকজন। এ সময় অমিত কবিরাজ নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। সে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদুল হক ও প্রক্টর কামরুজ্জামান খান পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহত শিক্ষার্থীকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। অমিত কবিরাজ বলেন, রাজনৈতিক ক্ষমতার বলে মেহেদী আমাকে আঘাত করেছে। সে আমার ওপর মেয়েঘটিত মিথ্যা দোষারোপ করছে। পদার্থবিজ্ঞান বিভাগের যে ভাই এসেছেন, তিনি আমাদের জেলা সমিতির সাধারণ সম্পাদক। মেহেদীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান খান বলেন, তারা নিজেদের মধ্যে হাতাহাতি করেছে। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে গিয়েছিলাম। পরে তাদের মীমাংসা করে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যারাডোনার ‘ইশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১০

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১২

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৩

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৫

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৬

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৭

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৯

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

২০
X