রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ এএম
অনলাইন সংস্করণ

হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বাবাকেও

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

কক্সবাজারের রামুতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজার নামাজে অংশগ্রহণ করা সেই দুই সহোদরের বাবা দুইদিনের ব্যবধানে মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে নুর আহমদ (৯০) মারা যান।

গেল শনিবার সকালে রাজনৈতিক মামলায় প্রায় আড়াইমাস কারাগারে বন্দি রামুর দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের আপন দুই ভাই ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইলের মা মোস্তফা বেগম(৮০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। এরপর মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় মাকে শেষবিদায় জানান দুই ভাই। তারা মায়ের জানাজা ও দাফনে হাতকড়া পরেই অংশ নেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

এদিকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে তাদের মায়ের মতন বাবা নূর আহমদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

রামু থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদুল ও ইসমাইল দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত । প্রায় আড়াই মাস আগে এই দুই ভাইকে খুনিয়াপালং ইউনিয়নের এজাহার নামীয় মামলায় আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। সেই মামলায় জামিন হওয়ার পর দক্ষিণ মিঠাছড়ির একটি মামলায় আবারও আটক দেখানো হয়। পরে সেই মামলার জামিন হলে রামুর বিএনপি নেতা মাহিন চৌধুরীর করা মামলায় আবারও গ্রেপ্তার দেখানো হয় তাদের।

ইসমাইলের স্ত্রী কুলছুমা বেগম বলেন, ‘আমার স্বামী নির্দোষ। সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। তাদেরকে অহেতুক মামলায় জড়িয়ে জেল খাটানো হচ্ছে।’ মা ও বাবা দুজনই মারা গেলেন। অথচ সন্তান হিসাবে শেষ সেবাটুকু করতে পারলেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১ রানে হারল বাংলাদেশ

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১০

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১১

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১২

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৩

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৪

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৫

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

১৬

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১৭

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১৮

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১৯

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

২০
X