গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

 ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ ছাত্র নিহত

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা–খুলনা মহাসড়কের রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাফছান রাফি ও অনুজ। রাফি দক্ষিণ চন্ডিবরদী গ্রামের জাহিদ মিয়ার ছেলে এবং অনুজ শিমুলশুর গ্রামের শিশির কর্মকারের ছেলে। তারা দুজনই উপজেলা সদরের সরকারি এস জে মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহত স্কুল ছাত্রদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় অনুজও মারা যায়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন কালবেলাকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যানচলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১০

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১১

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১২

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৩

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৪

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৫

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৬

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৭

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৮

যুবদল নেতা বহিষ্কার

১৯

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

২০
X