মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ, অতঃপর...

বেঙ্গল সুইট ফুড। ছবি : কালবেলা
বেঙ্গল সুইট ফুড। ছবি : কালবেলা

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় মৌলভীবাজারের বেঙ্গল সুইট ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে মৌলভীবাজার বিশুদ্ধ খাদ্য আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা কার্যালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্তের প্রেক্ষিতে গত বছরের ২৮ আগস্ট বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে ‘বেঙ্গল সুইট ফুড’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালত মৌলভীবাজারে মামলা দায়ের করেন।

হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যা খাদ্য উৎপাদনে ব্যবহার ‘খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭’ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

মামলার ধারাবাহিক শুনানি শেষে বিশুদ্ধ খাদ্য আদালত ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক আরিফ বিল্লাহ তারেক ‘বেঙ্গল সুইট ফুড’ প্রতিষ্ঠানকে মোট ১৬ লাখ টাকা জরিমানা আরোপ ও অনাদায়ে মালিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন জানান, হাইড্রোজ যুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষ করে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এ ছাড়াও পাকস্থলীর ক্যানসার; পেটের পীড়া ও আলসার; মানব দেহের বিভিন্ন হরমোনের কার্যক্রমে ব্যাঘাত ঘটায়।

তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আমরা বদ্ধপরিকর। ভেজাল ও ক্ষতিকারক উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। জনসাধারণকে নিরাপদ খাদ্য সংক্রান্ত যে কোনো অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X