বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ

বিরতিহীন বাস চলাচল বন্ধ। ছবি : কালবেলা
বিরতিহীন বাস চলাচল বন্ধ। ছবি : কালবেলা

শ্রমিককে মারধরের ঘটনায় হবিগঞ্জ-সিলেট সড়কে বিরতিহীন বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সারা দিন ওই সড়কে হবিগঞ্জের প্রায় ৩০০ বিরতিহীন গাড়ি বন্ধ রেখেছেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। হবিগঞ্জ থেকে সিলেট চলাচল করার জনপ্রিয় গাড়ি বিরতিহীন বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন বিপাকে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মইন চৌধুরী সোহেল বলেন, আজ সকালে প্রথমে সিলেটের শেরপুরে যাত্রী ওঠানো নিয়ে হানিফ পরিবহনের স্টাফের সঙ্গে বিরতিহীনের স্টাফের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে সিলেট টার্মিনালে সকাল পৌনে ৮টার দিকে হানিফ পরিবহনের স্টাফরা একত্রিত হয়ে বিরতিহীন গাড়ির সুপারভাইজার কল্যাণ বাবুকে বেধড়ক মারধর করেন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে বিরতিহীন বাস চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে সিলেট বাস টার্মিনালে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিরতিহীন বাস চলাচল বন্ধ রেখেছেন হবিগঞ্জ মোটরমালিক গ্রুপ। ফলে ভোগান্তিতে রয়েছেন সিলেট ও হবিগঞ্জমুখী যাত্রীসাধারণ।

সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল হোসেন জানান, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। দুই পক্ষের সঙ্গেই বিশেষ করে হবিগঞ্জ বিরতিহীন বাস মালিক সমিতির সঙ্গে কথা হয়েছে। আশা করি, শিগগিরই বিষয়টি সমাধান হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X