মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

৮৪ হাজার ভোট পেয়েও শূন্য তাহেরী

ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী। ছবি : সংগৃহীত
ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী ছিলেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।

মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত এ আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করেছিলেন এইচ এম ফয়সাল, শাম্মী আক্তার ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম। শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এইচ এম ফয়সল। তার সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী।

এইচ এম ফয়সলের সঙ্গে বিএনপির মনোনয়ন দৌড়ে যে সকল প্রার্থী ছিলেন তারা মনোনয়ন না পেলেও দলীয়ভাবে মূল্যায়ন পেয়েছেন। ৮৪ হাজার ভোট পেয়েও শূন্য রয়ে গেছেন গিয়াস উদ্দিন তাহেরী।

মনোনয়ন না পাওয়া বিএনপি নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলামকে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ করেছে সরকার। দলীয় মহলে এটিকে সম্মানজনক পুনর্বাসন হিসেবে দেখা হচ্ছে।

অপরদিকে, বিএনপির কেন্দ্রীয় নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিএনপি নেত্রী শাম্মী আক্তারের ক্ষেত্রেও সুখবর আসতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে। একাধিক সূত্র দাবি করছে, তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ পেতে পারেন।

সব মিলিয়ে হবিগঞ্জ-৪ আসনের প্রায় সব এমপি প্রার্থীর রাজনৈতিক ভাগ্যই কোনো না কোনোভাবে খুলেছে। তবে ব্যতিক্রম গিয়াস উদ্দিন তাহেরী। প্রায় ৮৪ হাজার ভোট পেয়ে নির্বাচনে পরাজিত হলেও এখন পর্যন্ত তাঁর ভাগ্যে কোনো রাজনৈতিক প্রাপ্তির খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X