সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মাদক ব্যবসায় বাধা, স্ত্রী-সন্তানকে খুঁটিতে বেঁধে নির্যাতন

সন্তানকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে সাহিদ শেখের বিরুদ্ধে। ছবি : সংগৃহীত
সন্তানকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে সাহিদ শেখের বিরুদ্ধে। ছবি : সংগৃহীত

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নিজ স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে সাহিদ শেখ (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পাষণ্ড এই বাবা শুধু মেরেই ক্ষান্ত হননি, ছেলের এসএসসির সব বই-খাতাও পুড়িয়ে দিয়েছেন।

সম্প্রতি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এই অমানবিক ঘটনা ঘটে। অভিযুক্ত সাহিদ শেখ ওই গ্রামের মো. আকুব্বর শেখের ছেলে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকাবাসীর দাবি, সাহিদ শেখ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। এর আগে মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়ে তিনি জেল খাটলেও বর্তমানে আবারও এই কারবারে জড়িয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, সাহিদের ছেলে আশিক শেখ এবার এসএসসি পরীক্ষার্থী। বাবার মাদক ব্যবসার কারণে বন্ধু-বান্ধব ও সমাজের কাছে মুখ দেখাতে পারত না সে। এ নিয়ে প্রতিবাদ করায় এবং বাবাকে মাদক ছাড়তে চাপ দেওয়ায় ক্ষিপ্ত হন সাহিদ। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি স্ত্রী জাহানারা বেগম ও ছেলে আশিককে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে দীর্ঘক্ষণ মারধর ও নির্যাতন করেন। একপর্যায়ে ছেলের পড়াশোনা বন্ধ করে দিতে তার সব বই-খাতায় আগুন ধরিয়ে দেন।

বর্তমানে প্রাণভয়ে মা ও ছেলে পার্শ্ববর্তী গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। নির্যাতনের বিচার চেয়ে সালথা থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী আশিক।

অভিযুক্ত সাহিদের স্ত্রী জাহানারা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার স্বামী একজন মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্ত। তিনি সংসারের খরচ চালান না, উল্টো প্রতিবাদ করলে আমাদের ওপর নির্যাতন চালান। গত বুধবার বাড়িতে লোক নিয়ে মাদক সেবনের সময় বাধা দিলে আমাদের খুঁটিতে বেঁধে মারধর করেন। এমনকি আমার ছোট শিশুসন্তান জুনায়েদকে আটকে রেখে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমার সন্তানকে ফেরত ও এই পাষণ্ড স্বামীর বিচার চাই।

সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে নির্যাতনের লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত সাহিদ শেখকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১০

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১১

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১২

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৩

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৫

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৬

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৭

ইতিহাসের এই দিনে

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

২০
X