ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কলেজশিক্ষার্থীর ঘুম ভাঙাতে ডাকা হলো পুলিশ ও ফায়ার সার্ভিস

কলেজশিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিস সদস্যরা দরজা ভাঙেন। ছবি : কালবেলা
কলেজশিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিস সদস্যরা দরজা ভাঙেন। ছবি : কালবেলা

ময়মনসিংহ নগরীতে এক কলেজছাত্রের ঘুম ভাঙাতে ডাকা হয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এ ঘটনা ঘটেছে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার একটি ছাত্রাবাসে।

সোমবার (২ মার্চ) এ ঘটনা ঘটে এবং মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কলেজশিক্ষার্থীর নাম মো. সোহান মিয়া (১৮)। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা মো. সোহেল মিয়ার ছেলে। তিনি ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার একটি মেসে থেকে একটি কলেজে উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা জুলহাস উদ্দিন বলেন, নগরীর সানকিপাড়া হেলথ অফিসার গলির একটি মেসে থাকেন কলেজশিক্ষার্থী সোহান। সারারাত জেগে থেকে ভোর রাতে ঘুমিয়ে পড়েন তিনি। তার রুমমেটরা না ঘুমিয়ে বাইরে চলে যান। সোহান ভেতর থেকে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে সোহানের রুমমেটরা এসে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বিচলিত হয়ে ওঠেন। বিষয়টি আশপাশ এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন ভিড় জমাতে থাকেন। একপর্যায়ে মেসে পুলিশ আসে। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা ভেঙে জীবিত অবস্থায় তাকে উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. আজহারুল ইসলাম বলেন, ছেলেটি সারা রাত না ঘুমিয়ে ভোর রাতে ঘুমায় এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে ছিল। যে কারণে অনেক ডাকাডাকি করলেও সে টের পায়নি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। ছেলেটি সুস্থ আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১০

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১১

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১২

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৩

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৫

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৮

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৯

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

২০
X