সিলেট ব্যুরো
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট নগরকে উন্নয়নের নতুন উচ্চতায় নিতে সবার সহযোগিতা প্রয়োজন : সিসিক প্রশাসক

সিসিক ও এসএনভির যৌথ উদ্যোগে নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের অধীনে আয়োজিত মাল্টি স্টেকহোল্ডার সমন্বয় সভায় বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি : কালবেলা
সিসিক ও এসএনভির যৌথ উদ্যোগে নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের অধীনে আয়োজিত মাল্টি স্টেকহোল্ডার সমন্বয় সভায় বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি : কালবেলা

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একটি শহরের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মাধ্যমে সম্ভব নয়। নাগরিক সচেতনতা, সুশাসন ও সম্মিলিতভাবে সম্ভব।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট সিটি করপোরেশন এবং এসএনভির যৌথ উদ্যোগে নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের অধীনে আয়োজিত মাল্টি স্টেকহোল্ডার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি কর্পোরেশন জনগণের সেবায় নিবেদিত একটি প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি- একটি শহরের উন্নয়ন কেবল অবকাঠামোর উন্নয়ন নয়, এটি নাগরিক সচেতনতা, সুশাসন এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে সম্ভব। সকলের সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ। আমরা প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, নাগরিক অভিযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং দ্রুত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক নগর গড়ে তুলতে সক্ষম হবো। আসুন, সবাই মিলে আমাদের প্রিয় নগরকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার, সিসিকের সচিব (অ. দা.) বিশ্বজিত দেব, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X