বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৮ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ 

মৌলভীবাজার জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
মৌলভীবাজার জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল বিক্রিকে কেন্দ্র করে ছাত্রদল ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) ইফতারের পর বড়লেখা পৌরসভার পাখিয়ালা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদল নেতারা হলেন- তৌফিকুর রহমান ফাহিম, আতিকুর রহমান ও হোসাইন আহমদ। তারা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

অন্যদিকে নিষিদ্ধ ছাত্রলীগের আহত নেতাকর্মীদের মধ্যে রয়েছে- রিহান আহমদ, শুভ, সাম্য, রিয়াদ, যুবলীগের সাধারণ সম্পাদক কামাল এবং কলেজ ছাত্রলীগ নেতা ফরহাদ। জানা যায়, তারা অন্য একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল বিক্রির বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনার পর ছাত্রদল নেতাকর্মীরা বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের বাড়িতে একাধিকবার হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একটি মোটরসাইকেল কেনা-বেচাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এটা রাজনৈতিক কোন হামলা নয়। থানায় এখনো কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ করা হলে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১০

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১১

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১২

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৩

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৪

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৫

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৬

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৭

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৮

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৯

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X