বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৪:৫২ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দেড় মিনিটের বক্তব্যে এমপিকে ১৮ বার ‘স্যার’ ডাকলেন ইউএনও

মতবিনিময় সভায় অতিথিরা। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় অতিথিরা। ছবি : কালবেলা

সুনামগঞ্জের জগন্নাথপুরের নলুয়ার হাওর এলাকায় ফসলরক্ষা বাঁধের মেরামত কাজ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভোরাখালী বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরকত উল্লাহ। সভায় স্থানীয় পিআইসি সদস্য, কৃষক ও সাংবাদিকরা ফসলরক্ষা বাঁধের কাজে জড়িতরা উপস্থিত ছিলেনঅ

ধান কাটা মৌসুমে সম্ভাব্য জনসমাগম এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতি ইউএনও বরকত উল্লাহ দেড় মিনিটের বক্তব্যে প্রধান অতিথিকে ১৮ বার ‘স্যার’ বলে সম্বোধন করেন, যা উপস্থিতদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

বক্তব্যে তিনি বলেন, ‘এতগুলো ধান কাটা হবে, অনেক মানুষ আসবে, অনেক লেবার আসবে মেলার মতো স্যার। এ বিষয়ে যদি একটু ব্যবস্থা নেন স্যার, একটু কথা বলেন তাহলে আমরা পেয়ে যেতে পারি স্যার। এখনো সময় আছে স্যার। আমরা গাড়ি নিয়ে আসতে পারি না স্যার।’

তিনি আরও বলেন, ‘এখানে পিআইসি যারা কাজ করছে তারা কথা বলল স্যার, স্থানীয় কৃষকরা কথা বলল স্যার, সাংবাদিকরা কথা বলল স্যার। আমার মূল উদ্দেশ্য ছিল স্যার, সার্বিক বিষয়টি আপনার জানার মধ্যে থাকুক স্যার, আপনার অবগতির জন্য স্যার।’

ইউএনও দাবি করেন, পিআইসি গঠনের আগে প্রতিটি ইউনিয়নে গণশুনানি করা হয়েছে। প্রকৃত কৃষকদের যাচাই-বাছাই করে আবেদন গ্রহণ করা হয়েছে এবং এ পর্যন্ত পিআইসি নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সভায় প্রধান অতিথি মোহাম্মদ কয়ছর আহমেদ হাওরাঞ্চলের ফসলরক্ষা বাঁধের গুরুত্ব তুলে ধরে সময়মতো কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X