বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৯:১২ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম সম্প্রীতি এবং নিরাপত্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত : ডা. শাহাদাত

মহাপ্রভুর আবির্ভাবে দিনব্যাপী সন্মিলন উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র ডা. শাহাদাত। ছবি : কালবেলা
মহাপ্রভুর আবির্ভাবে দিনব্যাপী সন্মিলন উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র ডা. শাহাদাত। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। চট্টগ্রামের মাটি ও মানুষ ঐতিহাসিকভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির ধারক ও বাহক। সেই ঐতিহ্যকে পাথেয় করে এই শহরকে একটি ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট’ সিটি হিসেবে গড়ে তুলতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। মেয়র হিসেবে শপথ গ্রহণের সময় আমি যে অঙ্গীকার করেছিলাম, তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। গত ১৬ মাসে আমরা অন্তত একটি বিষয় নিশ্চিত করতে পেরেছি, নগরীতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বা বড় ধরনের সংঘর্ষ ঘটেনি। সব ধর্মের মানুষ যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে বসবাস করতে পারেন, সেই শান্তিপূর্ণ পরিবেশ আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি।

বুধবার (৪ মার্চ) দুপুরে নগরীর রহমতগঞ্জস্থ জেএমসেন হল প্রাঙ্গণে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব উৎসব উপলক্ষে পাঁচ দিনব্যাপী সন্মিলন উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, একটি শহরকে নিরাপদ রাখতে হলে তাকে উৎসবমুখর রাখতে হবে। সম্প্রতি দোল উৎসব উপলক্ষে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের মাঠ উন্মুক্ত করে দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, উৎসবের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়।

মেয়র বলেন, গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার রক্ষায় এ দেশের মানুষকে দীর্ঘ সময় সংগ্রাম করতে হয়েছে। চট্টগ্রামকে আমরা এমন এক নিরাপদ শহর হিসেবে দেখতে চাই, যেখানে প্রতিটি মানুষ নিজের ধর্মীয় ও নাগরিক অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে। তিনি সকল নাগরিকের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় সচেতন থাকার আহ্বান জানান।

শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব উদ্‌যাপন পরিষদের সভাপতি সুজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী রাজীব দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ফরিদপুর মহানাম মঠের অধ্যক্ষ ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী, ঢাকা ছায়ানটের শিক্ষক শ্রী বিজন চন্দ্র মিস্ত্রি সহ দেশ বিদেশের বিশিষ্ট অতিথি ও ধর্মতত্ত্ববিদরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X