কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকদল নেতা হত্যা : কিলিং মিশনে অংশ নেয় সাতজন, নির্দেশদাতা যিনি

নিহত শ্রমিকদল নেতা মাসুম বিল্লাহ। ছবি : সংগৃহীত
নিহত শ্রমিকদল নেতা মাসুম বিল্লাহ। ছবি : সংগৃহীত

‘রনি চৌধুরী’ থেকে ‘গ্রেনেড বাবু’ এখন আবার কিলারদের কাছে তার ছদ্মনাম ‘নবাব’। খুলনায় লাগাতার হত্যাকাণ্ডের পর এবার শ্রমিকদল নেতা মাসুম বিল্লাহকেও খুনের পেছনে পুলিশ সরাসরি নাম বলেছে ‘গ্রেনেড বাবু’র। খুলনা নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ের বাটা শোরুমের ভিতরে প্রকাশ্যে শ্রমিকদল নেতা মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করে অশোকসহ সাত জনের দল।

ঘটনাস্থল থেকে অশোক ঘোষ নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে স্থানীয়রা এবং ট্রাফিক পুলিশের ইনেসপেক্টর মাহমুদ আলম। এ ঘটনায় পুলিশ খুলনা নগরীর সোনাডাঙ্গা থেকে জাবের নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে।

এদিকে ময়না তদন্তের পর মাসুম বিল্লাহর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনার রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ও রূপসা-বাগেরহাট আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন মাসুম বিল্লাহ রূপসার শীর্ষ সন্ত্রাসী ও সাবেক চেয়ারম্যান মিনা কামাল এর ভাই। মিনা কামাল পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। মাসুম বিল্লাহও র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক হন। এছাড়া তার বিরুদ্ধে তিনটি মামলা ছিল যারমধ্যে একটি হত্যা মামলাও রয়েছে।

খুলনা মহানগর পুলিশের উপ কমিশনার দক্ষিণ মো. তাজুল ইসলাম বলেন, যে শুটার মাসুম বিল্লাহকে গুলি করেছিল সেই শুটার অশোক ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। তার মাধ্যমে আমরা জানতে পেরেছি কন্ট্রাক্ট কিলিংয়ে ৭ জন অংশ নিয়েছিল।

এর আগে, বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে বাটার শো-রুমে ঢুকে শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় দৌড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে অস্ত্রসহ অশোক (৩৮) নামে এক শুটার আটক করে স্থানীয়রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X