দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে দুপক্ষের তুমুল সংঘর্ষ

হাসপাতালে চিকিৎসা নেন আহতরা। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসা নেন আহতরা। ছবি : কালবেলা

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলমহালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে সিলেটে রেফার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া বাজার এলাকায় শিশির নূর ও রাসেল মিয়ার সমর্থকদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন—ভাটিপাড়া গ্রামের মুরসালিন (২৫), তারাজুল (৩২), রাজরান (২৪) ও গোলাম কিবরিয়া (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিপাড়া গ্রামের পাশের ধলিপুরী ডোবা নামক জলমহালটি ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়া ইজারাদার সমিতির কাছ থেকে সাবলিজ নেন। এ জলমহালে অংশ দাবি করেন একই গ্রামের শিশির নূর। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

শনিবার সকালে রাসেল মিয়ার লোকজন ডোবায় সেচের মাধ্যমে মাছ ধরতে গেলে শিশির নূরের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং উভয় পক্ষের অন্তত ১৫–২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পিন্টু তালুকদার জানান, সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর চারজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়েছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১০

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১১

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১২

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৩

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

১৪

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৫

১৯৭১ : একটি গ্রামের গল্প

১৬

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১৭

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৮

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৯

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

২০
X