ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১২:২৭ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির অফিসে গুলি ও ককটেল বিস্ফোরণ

বিএনপির সাধারণ সম্পাদকের অফিসে গুলি, সাধারণ মানুষের ভিড়। ছবি : কালবেলা
বিএনপির সাধারণ সম্পাদকের অফিসে গুলি, সাধারণ মানুষের ভিড়। ছবি : কালবেলা

কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এসময় স্থানীয় এক দোকানদার গুলিবিদ্ধ হয়।

শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ভেড়ামারার দক্ষিণ রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (৭ মার্চ) রাত ৯ টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিসে এসে তাকে গালিগালাজ করে। এসময় তারা উপজেলা যুবদল নেতা ও বালু ব্যবসায়ী উজ্জ্বল স্বর্ণকারকে খুঁজতে থাকে। এরপর অফিস লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি ছুড়ে ও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অফিসের পার্শ্ববর্তী স্থানীয় চায়ের দোকানদার শুকুর আলী গুলিবিদ্ধ হন। পাশের দোকানের বেশ কয়েকটি অ্যাকুরিয়াম ভেঙে যায়। ঘটনার সময় পৌর ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা অফিসে ছিল। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ভেড়ামারার ব্যবসায়ী আবুল হোসেন বলেন, আজ সারাদিনই ভেড়ামারার অবস্থা উত্তপ্ত ছিল। সকালে উপজেলার বাহাদুরপুরে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। দুপুরের পর বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়ার বালুঘাটে বিএনপির একটি পক্ষ অন্য পক্ষের অফিস ভাঙচুর করে। এ সময় বেশ কয়টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। মূলত আগের ঘটনার প্রতিফলনই রাতে ঘটেছে।

গুলিবিদ্ধ চা দোকানী শুকুর আলী বলেন, হঠাৎ করে ছোট একটি গুলি এসে আমার গলায় লাগে। বেশ কয়েকজন দুর্বৃত্ত অফিসে গুলি ও ককটেল বিস্ফোরণ করে স্থান ত্যাগ করে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডাবলু বলেন, আমার অফিসে দুর্বৃত্তরা গুলি ও ককটেল ছুড়েছে। চা দোকানি শুকুর আলী গুলিবিদ্ধ হয়েছে। তারা আমার অফিস গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আমি রাজনীতির পাশাপাশি প্রথম শ্রেণীর ঠিকাদার। শত্রুতা বসত কেউ এমন কাজ করেছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান কালবেলাকে বলেন, ভেড়ামারার দক্ষিণ রেলগেট এলাকায় দুর্বৃত্তরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে একজন আহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পুলিশ দুর্বৃত্তদের ধরার জন্য কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X