বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১০:১৯ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

৩৫ ভরি স্বর্ণ চুরি, ২ নারী আটক 

চোর চক্রের দুই নারী আটক। ছবি : কালবেলা
চোর চক্রের দুই নারী আটক। ছবি : কালবেলা

নড়াইলে একটি জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও নগদ টাকা চুরি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (০৯ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে শহরের থানা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক শান্তি স্বর্ণকার লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী সজল জুয়েলার্সের মালিক শান্তি স্বর্ণকার জানান, তিনি লোহাগড়া থানা মোড়ের উত্তর পাশে অবস্থিত সজল জুয়েলার্স দোকানের মালিক এবং প্রায় ৩৫ বছর ধরে ব্যবসা করে আসছেন। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি দোকান খুলে স্বর্ণালংকারসহ একটি ব্যাগ তার বসার চেয়ারের ওপর রাখেন।

এ সময় অজ্ঞাত পরিচয়ের ৩ জন নারী ও ২ জন পুরুষ ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তাদের মধ্যে দুজন তাকে মেঝেতে টাকা পড়ে থাকার কথা বলে বিভ্রান্ত করলে তিনি নিচে তাকান। সেই সুযোগে মুহূর্তের মধ্যে তারা স্বর্ণভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

পরে তিনি দেখতে পান ব্যাগটি আর নেই। ওই ব্যাগে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণ, প্রায় ১০০ ভরি রুপা এবং নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ছিল বলে তিনি জানান। ঘটনার পরপরই তিনি আশপাশে খোঁজাখুঁজি করলেও তাদের আর সন্ধান পাননি।

একই কৌশলে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এক নারীর গলার চেইন ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতা দুই নারীকে হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়ি জেলার নাসিরনগর উপজেলার ধর্মপুর গ্রামের খোকন মিয়ার স্ত্রী হাবিবা আক্তার (২৪) একই এলাকার আনোয়ার আলীর মেয়ে মরিয়ম খানম (৩০)। এ সময় চোর দলের অপর সদস্য হাসিনা বেগম (৩৪) কৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আটক দুই নারী একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা চুরিসহ অন্যান্য অপরাধে জড়িত।

লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, এ বিষয়ে পুলিশ তদন্ত করছে, চোর চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X