ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলের কাণ্ড

আলিফ ইসলাম। ছবি : সংগৃহীত
আলিফ ইসলাম। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে আলিফ ইসলাম নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, গত ১ মার্চ হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তরিকুল ইসলাম। তিনি ঈশ্বরদীর হাসপাতাল রোড এলাকায় দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের প্রধান উপার্জনকারী এ মানুষটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

বাবার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তার ছেলে আলিফ ইসলাম (১৯) বিষপান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর চিকিৎসাধীন অবস্থায় আলিফ ইসলামের মৃত্যু হয়। বাবা-ছেলের এমন করুণ মৃত্যুতে স্বজন ও এলাকাবাসী গভীরভাবে মর্মাহত।

স্থানীয় বাসিন্দা আবু তালেব জানান, বাবা ও ছেলের পরপর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন সবাই।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, বাবার মৃত্যুর শোক সইতে না পেরে আলিফ ইসলাম নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে বলে বিষয়টি শুনেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X