বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পিকআপ ভর্তি জ্বালানি তেলসহ গ্রেপ্তার ৫

জ্বালানি তেল পাচারকালে গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা
জ্বালানি তেল পাচারকালে গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা

কুমিল্লার বুড়িচংয়ে পিকআপে করে পাচারের সময় প্রায় ৫০০ লিটার ডিজেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশালের মৃত নিখিল বড়ালের ছেলে নিহার বড়াল (৩৯), লক্ষ্মীপুরের মো. মোস্তফার ছেলে রাকিব হোসেন (২৪), চট্টগ্রামের মৃত বদরুজ্জামানের ছেলে মো. নুর উদ্দিন (২৮), নোয়াখালীর মো. ফজলুল হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন (২৬), এবং কুমিল্লার মৃত মাখন চন্দ্র দাসের ছেলে রতন চন্দ্র দাস (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী কালোবাজারির উদ্দেশ্যে নাজিরা বাজারের মেসার্স মদিনা ফিলিং কর্পোরেশন থেকে ড্রামভর্তি ডিজেল পিকআপযোগে অন্যত্র নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসানের ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় একটি নীল রঙের পিকআপে থাকা একটি প্লাস্টিকের ড্রাম ও দুটি লোহার ড্রামে ভর্তি মোট ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের আনুমানিক মূল্য ৫০ হাজার ৬০ টাকা। এছাড়া একটি পুরাতন সাকুরা জেনারেটরও উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

বুড়িচং থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, দেশের চলমান জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে কালোবাজারির উদ্দেশ্যে তারা ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করে অন্যত্র নিয়ে যাচ্ছিল। গ্রেপ্তারকৃত রতন চন্দ্র দাস ওই ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X