সাভার প্রতিনিধি:
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১২:৩০ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

বেতন-বোনাসের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

সাভারে সড়ক অবরোধ। ছবি: কালবেলা
সাভারে সড়ক অবরোধ। ছবি: কালবেলা

বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের শ্রমিকরা। এতে রাতের ব্যস্ত সময়ে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেন। তাদের অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বেতন ও উৎসব বোনাস পরিশোধ করেনি। এ কারণে ক্ষোভে ফেটে পড়ে কয়েক শতাধিক শ্রমিক সড়কে নেমে আসে।

বিক্ষোভকারীরা দ্রুত তাদের পাওনা পরিশোধের দাবি জানিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরে রাত প্রায় ১০টা ১৫ মিনিটের দিকে শ্রমিকরা সড়ক ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X