বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে যুবক আটক

চাঁদাবাজির অভিযোগে আটক যুবক। ছবি : কালবেলা
চাঁদাবাজির অভিযোগে আটক যুবক। ছবি : কালবেলা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যানবাহন আটকিয়ে চাঁদা আদায়ের অভিযোগে আফিল মিয়া নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী৷

মঙ্গলবার ( ১৭ মার্চ) বিকেলে শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে শায়েস্তাগঞ্জ এলাকায় চলন্ত ট্রাক-কাভার্ডভ্যান থামিয়ে পৌরসভার টোল আদায়ের নাম করে আফিল মিয়া (৩২) চাঁদা আদায় করেন। এক ট্রাকচালকের সঙ্গে তার বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাটি জানার পর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন রাকিনের নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

হবিগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাকিন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১২

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৫

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৮

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

২০
X