বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৪:৩১ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

জুনের শেষেই চালু হচ্ছে হেলথ ও কৃষক কার্ড : স্বাস্থ্যমন্ত্রী

দুঃস্থ ও গরিবদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি : কালবেলা
দুঃস্থ ও গরিবদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি : কালবেলা

সরকারের জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে আগামী জুন মাসের শেষ নাগাদ সারাদেশে কৃষক কার্ড এবং পাইলট প্রকল্পের আওতায় ‘হেলথ কার্ড’ বিতরণ শুরু হতে যাচ্ছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ ও গরিবদের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাস্থ্য ও কৃষি খাতে আমূল পরিবর্তন আনা হচ্ছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়া হচ্ছে। এছাড়া সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিটি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশের ন্যায় বেলাবো ও মনোহরদী উপজেলাকে মাদক ও দুর্নীতিমুক্ত করা হবে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেছেন; পর্যায়ক্রমে দেশের সব যোগ্য পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। স্বাধীনতাবিরোধী শক্তি ব্যতীত দেশের সব নাগরিক সরকারের সব সুযোগ-সুবিধার অংশীদার হবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মোট ১৯৩ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ ২ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮৬ হাজার টাকা বিতরণ করা হয়।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ভূঞা এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X