নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এমপিকে চিংড়ি মাছ ও হাঁসের মাংস খাইয়ে বরাদ্দ পাওয়া যাবে না : বাচ্চু

নড়াইলে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। ছবি : কালবেলা
নড়াইলে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। ছবি : কালবেলা

নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেছেন, এমপিকে চিংড়ি মাছ ও হাঁসের মাংস খাইয়ে কোনো বরাদ্দ পাওয়া যাবে না। আমার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন হবে, কেউ বঞ্চিত হবে না।

বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় সদর উপজেলার মাইজপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ অসহায়দের মাঝে বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আতাউর রহমান বাচ্চু বলেন, এমপি হয়ে আমার কোনো লাভ নেই। আমার লাভ হলো আমি যেন জান্নাত পাই। কারো জন্য আমার জান্নাত নষ্ট করতে পারব না। আগামীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করে যার যার হক তার তার কাছে পৌঁছে দিতে চাই। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

এ সময় নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবীর, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সফুরা খাতুন বেলীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নড়াইল-২(লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) নির্বাচনী এলাকার ২০ টি ইউনিয়ন ও ২টি পৌরসভার এক হাজার পরিবারকে এক হাজার টাকা করে প্রদান করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১০

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১১

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১২

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৩

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৪

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৫

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৬

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৮

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X