সিলেট ব্যুরো
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘মব’ সৃষ্টি করে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

শাহপরান থানা। ছবি : সংগৃহীত
শাহপরান থানা। ছবি : সংগৃহীত

সিলেটে পুলিশের হেফাজত থেকে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার দলইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা পুলিশের ওপর চড়াও হয়ে ‘মব’ সৃষ্টি করে হাতকড়া পরা অবস্থায় আসামিদের ছিনিয়ে নেয়।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুর আলম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহপরাণ থানা পুলিশের একটি দল দলইপাড়া এলাকার আহমদের দোকানের সামনে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ২৯৭ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম ও জাবেদ আহমদ নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটকের পর আসামিরা চিৎকার শুরু করলে তাদের সহযোগীরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়।

অভিযোগ রয়েছে, মাদক কারবারি আব্দুল আহাদ কুটন, এনাম, সাকিব, রেবুল, রোমান ও রাজিবের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের পথরোধ করে মব সৃষ্টি করে। একপর্যায়ে তারা পুলিশ হেফাজত থেকে আটককৃত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুর আলম জানান, ইয়াবাসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসার পথে স্থানীয় কিছু মাদক কারবারি ও বাসিন্দা মিলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা পুলিশের ওপর চড়াও হয়ে আসামিদের ছিনিয়ে নেয়। এ ঘটনায় শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ছিনতাই হওয়া আসামিদের পুনরায় গ্রেপ্তার এবং এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১০

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১১

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১২

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৩

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৪

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৫

চলন্ত মাইক্রোবাসে আগুন

১৬

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৭

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৮

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৯

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

২০
X