পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৫

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালবেলা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী তিনটি বাসের ত্রিমুখী সংঘর্ষে এক যাত্রী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার জলুয়ার দিঘীর পাড় এলাকায় মার্সা ও ঈগল পরিবহনের বাসের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম বাঁশি মোহন দাশ (৫০)। তিনি লোহাগাড়ার পুটিভিলা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী মার্সা পরিবহনের একটি বাস জলুয়ার দিঘীর পাড় এলাকায় পৌঁছালে রাস্তার পাশে স্তূপ করে রাখা খড় থেকে নির্গত ঘন ধোঁয়ার কবলে পড়ে। ধোঁয়ার কারণে সামনের পথ দেখতে না পেয়ে চালক হঠাৎ ব্রেক করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা লোহাগাড়ামুখী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা আরও একটি ঈগল পরিবহনের বাস দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে ধাক্কা দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। দুর্ঘটনায় তিনটি বাসের চালক ও যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সামিয়া রওশন জানান, সেখানে বাঁশি মোহন দাশকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে জয়নাল, আনোয়ার ও তাহেরসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদ বড়ুয়া জানান, খড়ের স্তূপের ধোঁয়ার কারণেই মূলত এই দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করেন এবং পানি ছিটিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পটিয়া হাইওয়ে ও থানা পুলিশ রেকারের সাহায্যে বাসগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসগুলো জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X