বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনা ব্যুরো
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১২:১৭ এএম
অনলাইন সংস্করণ

খুলনায় পুলিশের ৬ কর্মকর্তাকে প্রত্যাহার

খুলনা মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
খুলনা মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

খুলনায় দুই থানার ৬ পু‌লিশ কর্মকর্তা‌কে পু‌লিশ লাইনে প্রত‌্যাহার করে তদন্ত শুরু ক‌রে‌ছে কেএম‌পি। প্রত‌্যাহারকৃত এই পু‌লিশ কর্মকর্তারা নগরীর লবনচরা ও দৌলতপুর থানার কর্মরত।

বুধবার (১৮ মার্চ) খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাহিদুল হাসানের আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের খুলনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- লবনচরা ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান, এএসআই এমএম জাহাঙ্গীর হোসেন, পুলিশ কনস্টেবল উৎপল হাওলাদার এবং লবনচরা থানার এএসআই খালিদ হাসান। এ ছাড়া দৌলতপুর থানার এসআই মো. আব্দুল হালিম ও এএসআই মো. জাহাঙ্গীর হোসেনকে একইভাবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান বলেন, প্রত্যাহার করে তাদের বয়রা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, প্রশাসনিক কারণে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান।

প্রত‌্যাহার আদে‌শে সরাস‌রি কোনো বিষয় উল্লেখ না থাক‌লেও নাম প্রকা‌শে অনিচ্ছুক ঊর্ধ্বতন পু‌লিশ কর্মকর্তা জা‌নি‌য়ে‌ছে, অভিযুক্ত পু‌লিশ কর্মকর্তা‌দের বিরু‌দ্ধে বক‌শিশ আদায় এবং অনৈতিক লেন‌দেনের অভিযোগ পাওয়া গে‌ছে তাই তা‌দের প্রত‌্যাহার ক‌রে তদন্ত শুরু করা হ‌য়ে‌ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X