নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ ৯ মাস পর ঘোড়াশালের ৭ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি : কালবেলা
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি : কালবেলা

দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩৬৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৭ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাত ২টা থেকে এ ইউনিটে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক ।

এর আগে গ্যাস সংকটের জন্য ২০২৫ সালের ১৪ জুন ৭ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় গ্যাস পুনরায় সরবরাহ পাওয়ায় শুক্রবার রাত থেকেই এ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

জানা গেছে, গত দুই বছর ধরে ঘোড়াশাল কেন্দ্রে জ্বালানি হিসেবে গ্যাসের তীব্র সংকট চলছে। মূলত সার কারখানায় গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিতে গিয়ে বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ কমিয়ে দেয় সরকার। এর ফলে গত বছরের জুনের মাঝামাঝি সময়ে ৪, ৫ ও ৭ নম্বর ইউনিটের উৎপাদন একে একে বন্ধ হয়ে যায়। কেন্দ্র কর্তৃপক্ষ বিকল্প উপায়ে গ্যাস সরবরাহের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে আবেদন করলেও এতদিন তার সুরাহা হয়নি।

এর আগে, ৩৬০ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিটের টারবাইনের রোটার ব্লেডে কারিগরি ত্রুটি ধরা পড়ায় বর্তমানে মেরামতের কাজ চলছে।

৪ ও ৫ নম্বর ইউনিট দুটি বর্তমানে উৎপাদনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত হলেই এগুলোতে উৎপাদন শুরু করা সম্ভব বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী মো. এনামুল হক।

এ ছাড়া ২০১০ সালের জুন মাসে ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৬ নম্বর ইউনিটে আগুন লেগে টারবাইন পুড়ে যায়। সেই থেকে এ ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ১৯৬৭ সালে শুরু হওয়া এই বিদ্যুৎ কেন্দ্রের ১ ও ২ নম্বর ইউনিট দুটি দীর্ঘ ৯ বছর ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ। রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত এই পুরোনো ইউনিট দুটি ভেঙে সেখানে আধুনিক ও উচ্চ ক্ষমতাসম্পন্ন নতুন ইউনিট স্থাপনের পরিকল্পনা করছে সরকার ।

প্রধান প্রকৌশলী মো. এনামুল হক জানান, ৩৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের ৩নং ইউনিটের টারবাইনের রোটারের ব্লেডে ত্রুটির কারণে সেটার মেরামতের কাজ চলছে। অপর ৪ ও ৫ নম্বর ইউনিট দুটি প্রস্তুত আছে, পুরো গ্যাস পেলেই এ দুটির বিদ্যুৎ উৎপাদন চালু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X