বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারায়ণগঞ্জ  প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৭:৪১ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

বিস্ফোরণে উড়ে গেল রান্নাঘর-বাথরুমের ছাদ 

গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ। ছবি: কালবেলা
গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ। ছবি: কালবেলা

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি বসতবাড়ির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে গেছে। শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

‎বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আদমজী ইপিজেড স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুনে নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ‎ ‎ফায়ার সার্ভিস জানায়, পেয়ারা বেগমের বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে এ বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে গিয়ে আংশিক ক্ষয়ক্ষতি হয়।

‎আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিরন মিয়া বলেন, ‘গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।’

‎তিনি আরও জানান, ঈদের ছুটির কারণে বাড়িটিতে ভাড়াটিয়া ও আশপাশে মানুষের উপস্থিতি কম থাকায় সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

‎ঘটনার পর এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১২

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৫

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৮

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

২০
X