বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

প্রেম করে বিয়ে, ছেলেকে বিদেশে পাঠিয়ে পুত্রবধূকে তাড়ানোর চেষ্টা

ভাঙচুরের পর গৃহবধূর বাবার বাড়ির চিত্র। ছবি : কালবেলা
ভাঙচুরের পর গৃহবধূর বাবার বাড়ির চিত্র। ছবি : কালবেলা

মাদারীপুরের রাজৈরে প্রেম করে বিয়ে করায় ছেলেকে বিদেশে পাঠিয়ে পুত্রবধূকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এরই জেরে বাজি ফোটানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর বাবার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার দুইদিন পার হলেও মামলা নেয়নি পুলিশ।

সোমবার (২৩ মার্চ) সকালে রাজৈর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেন ওই গৃহবধূর ভাই নূর মোহাম্মদ লাবিন শেখ। এর আগে রোববার রাতে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের বাসাবাড়ি এলাকায় হামলার ঘটনা ঘটে।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে বাসাবাড়ি এলাকার সালাম শেখের মেয়ে নাসরিন আক্তারকে বিয়ে করেন প্রতিবেশী শামচু শেখের ছেলে তামিম শেখ। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে মেয়ের পরিবার মেনে নেয়। তবে বিবাহ বিচ্ছেদ ঘটানোর চেষ্টা চালাতে থাকে ছেলের পরিবার। বিয়ের এক বছর পর নাসরিন ও তামিমের সংসারে একটি পুত্র সন্তানের জন্ম হয়। পরে শালিস বৈঠকের মাধ্যমে শিশু সন্তানসহ পুত্রবধূকে বাড়িতে তুলে নেয় তামিমের পরিবার। এরপর তামিম ইতালি চলে গেলে নাসরিনের ওপর শুরু হয় শ্বশুরবাড়ির নির্যাতন। সহ্য করতে না পেরে নিজ বাবার বাড়িতে বসবাস শুরু করেন নাসরিন।

এরমধ্যে গত রোববার সন্ধ্যায় ঈদ উপলক্ষে নাসরিন তার বাবার বাড়ির উঠানে বাজি ফোটান। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাসরিনের বাবার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে শ্বশুর সামচু শেখের লোকজন। এ সময় বাধা দেওয়ায় পিটিয়ে আহত করা হয় নাসরিন বেগম, তার ভাই লামিম শেখ, ইয়াসিন শেখ ও মা শরীফা বেগমকে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ করলেও মামলা দায়ের করেনি পুলিশ।

ভুক্তভোগী নাসরিন বেগম বলেন, আমার এক বছর বয়সী ছেলেকে মেরে ফেলার জন্য চেষ্টা চালাচ্ছে। এই উদ্দেশেই হামলা চালিয়েছে। কারণ, আমার বাচ্চাটা না থাকলে তালাক দেওয়া সহজ হবে। আমার শ্বশুর-শাশুড়িসহ ওই বাড়ির লোকজন চায় না যে তামিমের সঙ্গে আমি সংসার করি। এর আগেও বাচ্চা পেটে থাকতে নষ্ট করতে বলেছিল। আমি এর কঠোর বিচার চাই।

অভিযুক্ত রিংকু বেগম বলেন, তাদের সব অভিযোগ মিথ্যা। তারা নিজেরাই ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনা থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে মামলা দায়ের করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X