মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৪:৫৭ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গ্যাস কারখানায় যৌথবাহিনীর অভিযান, অবৈধ তেল মজুতের সন্ধান

জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। ছবি : কালবেলা
জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। ছবি : কালবেলা

বাগেরহাটের মোংলা শিল্পাঞ্চলে জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনীসহ যৌথবাহিনী।

রোববার (২৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে মোংলা শিল্পাঞ্চলে অবস্থিত ‘যমুনা পেট্রোলিয়াম লিমিটেড’-এ এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই এবং বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে গঠিত যৌথ দল এই অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে প্রতিষ্ঠানের ৩টি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করা হয়। এতে দেখা যায়, নথিপত্রের চেয়ে অতিরিক্ত ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল সেখানে মজুত ছিল। জব্দকৃত এই তেলের বাজারমূল্য আনুমানিক ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা।

কোস্ট গার্ড জানায়, অবৈধভাবে মজুতকৃত এই তেলের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বাগেরহাট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চলমান রয়েছে। দেশের অভ্যন্তরীণ তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং যে কোনো ধরনের কালোবাজারি রুখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X