শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পাচার তিন যুবককে ফেরত

দেশে ফেরত আসা তিন বাংলাদেশি। ছবি : কালবেলা
দেশে ফেরত আসা তিন বাংলাদেশি। ছবি : কালবেলা

পাচার হওয়া ও অনুপ্রবেশ করা তিন যুবককে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। পেট্রোপোল ও বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বিশেষ ট্রাভেল পারমিট ও আলোচনার মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়।

ফেরত পাঠানোরা হলেন, মো. রমজান মল্লিক (২৩), জাবের হোসেন (২৪) ও আসাদুর জামান।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তিন বাংলাদেশি যুবককে হস্তান্তর করে।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ভালো কাজের আশায় দেড় বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের কেরালা রাজ্যে প্রবেশ করেছিল। সেখানে পুলিশের হাতে গ্রেপ্তার হন তারা। এরপর অনুপ্রবেশের দায়ে সে দেশের আদালত তাদের এক বছরের সাজা দিয়ে কেরালা কারাগারে পাঠান।

কারাভোগ শেষে ভারতের একটি এনজিও সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টারহোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দিকে তারা দেশে ফেরেন।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি এনজিও সংস্থা গ্রহণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোরের প্রোগ্রাম অফিসার মো. শফিকুল ইসলাম জানান, ফেরত বাংলাদেশিদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করা হয়েছে। তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X