বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মুদির দোকানে মিলল ১৫১০ লিটার তেল

অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে লিয়ে দুইটি মুদি দোকান থেকে ১ হাজার ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এসময় দুই ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার মবুপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মবুপুর বাজারের ব্যবসায়ী হাসমত আলী ও আব্দুস সালামের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ৫১০ লিটার জ্বালানি তেল পাওয়া যায়। এসময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে দুজনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দ করা এসব তেল বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান।

অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য ছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X