বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

যুবককে ডেকে নিয়ে মারধর, স্বেচ্ছাসেবক সেবক দল নেতার বিরুদ্ধে মামলা

ভুক্তভোগী শুভ ও অভিযুক্ত সাখাওয়াত ইসলাম রানা (বাঁ থেকে)। ছবি : কালবেলা
ভুক্তভোগী শুভ ও অভিযুক্ত সাখাওয়াত ইসলাম রানা (বাঁ থেকে)। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে শুভ নামের এক যুবককে ডেকে নিয়ে মারধর করার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ ১০-১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী শুভর স্ত্রী মোছা. পিংকি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন— নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা (৪০), মো. শাকিল (২৫), ওয়াসিম (১৯), আব্দুর রাজ্জাক (৫০), দিপু (২৩), লাল শুভ (২২), জাহিদ (৪০) ও বিলকিছসহ (৩২) অজ্ঞাতনামা আরও ৫-৬ জন। অভিযুক্তদের সকলের বাড়ি ফতুল্লার ইসদাইর বস্তি এলাকায় বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সাব্বির, রাজ্জাক ও মহসিন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ সন্ধ্যার দিকে মো. শাকিল ও লাল শুভ মোবাইলফোনে জরুরি কাজের কথা বলে শুভকে ফতুল্লার চানমারী বস্তি এলাকায় ডেকে নেয়। সেখানে পূর্ব শত্রুতার জেরে তাকে মারধর করা হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ রয়েছে এবং এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাদী পিংকির অভিযোগ, শহরের চাষাড়া রেললাইন সংলগ্ন একটি অটোরিকশার গ্যারেজে নিয়ে শুভকে মারধর করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মিলন ফকির বলেন, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিখোঁজ শুভকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X