কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যানজটের চিত্র। ছবি : কালবেলা
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যানজটের চিত্র। ছবি : কালবেলা

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং পুনরায় কাজে ফেরার দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের অন্তর্ভুক্ত বিভিন্ন কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় অবস্থান নিয়ে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা অবরোধ কর্মসূচিতে অংশ নেন।

শ্রমিকদের অভিযোগ, গত বছরের এপ্রিল থেকে নাসা স্পিনিং লিমিটেড, নাসা স্পিনারসসহ নাসা গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে উৎপাদন কমাতে থাকে। পরে একই বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হলেও বহু শ্রমিকের কয়েক মাসের পাওনা থেকে যায়। কর্তৃপক্ষ বারবার সময় নিলেও বেতন-ভাতা পরিশোধের বিষয়ে নিশ্চিত কোনো তারিখ বা সিদ্ধান্ত দেয়নি।

শ্রমিকেরা আরও জানান, কিছুদিন আগে কর্তৃপক্ষ নতুন একটা নোটিশ প্রকাশের পর শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের দাবি, নোটিশে বকেয়া পরিশোধ সম্পর্কে কোনো স্বচ্ছতা রাখা হয়নি এবং নির্দিষ্ট তারিখও উল্লেখ করা হয়নি।

মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন শ্রমিক জানান, তারা হয় কাজে ফিরে যেতে চান, না হলে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিই তাদের একমাত্র শর্ত।

তানজিলা আকতার নামে এক নারী শ্রমিক বলেন, আমরারে বেতন দিতে কন, পোলা-মাইয়া না খাইয়া আছে। নাসা গ্রুপের মালিক আসুক, সমাধান করুক। বেপজার লোকেরা শুধু মিথ্যা সান্ত্বনা দেয়।

জুয়েল রানা নামের আরেক শ্রমিক বলেন, ঘর ভাড়া দিতে পারছি না। অনেক দিন চুলায় আগুন জ্বলে না। পাওনা ছাড়া ঘরে ফিরব না।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, সকাল থেকে বেতন-ভাতার দাবিতে শ্রমিকেরা আন্দোলন-বিক্ষোভ করছেন। কারখানা ও ইপিজেড কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের চেষ্টা করছে। আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন । তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকেরা মহাসড়কে অবস্থান করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন ।

নাসা গ্রুপের নির্বাহী পরিচালক মেজর আব্দুল হাফিজ শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, কোম্পানি বর্তমানে বড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। তবু শ্রমিকদের ধৈর্যে ধরার জন্য কৃতজ্ঞ। সমস্যা সমাধানে কাজ চলছে।

কুমিল্লা ইপিজেডের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহবুব কালবেলাকে বলেন, সকাল থেকেই আমরা শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করেছি এবং বিষয়টির সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি। ইতোমধ্যে মালিক পক্ষের সঙ্গে কথা বলে প্রায় ২৫ শতাংশ শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করেছি। প্রয়োজনে আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির সম্পত্তি বিক্রি করে অবশিষ্ট শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। আমরা বিষয়টি বিস্তারিতভাবে শ্রমিকদের বুঝিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১০

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১১

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১২

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৩

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৪

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৫

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৬

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৭

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১৮

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১৯

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

২০
X