সিলেট ব্যুরো
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ছুটিতে বাড়ি গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

আব্দুল ওয়াহিদ। ছবি : সংগৃহীত
আব্দুল ওয়াহিদ। ছবি : সংগৃহীত

ছুটি কাটাতে নিজ বাড়িতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল আব্দুল ওয়াহিদ মারা গেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মনজুরুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল ওয়াহিদ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়িতে কর্মরত ছিলেন।

জানা গেছে, আব্দুল ওয়াহিদ গত ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের নৈমিত্তিক ছুটিতে নিজ বাড়িতে ছিলেন। শুক্রবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সহকর্মীদের কাছে পরিশ্রমী ও দায়িত্বশীল হিসেবে পরিচিত এই কনস্টেবলের অকাল মৃত্যুতে পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মনজুরুল ইসলাম বলেন, ছুটি কাটাতে নিজ বাড়িতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পুলিশ কনস্টেবল আব্দুল ওয়াহিদ মারা গেছেন। শনিবার (১১১ এপ্রিল) বিকেলে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X