মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২০ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্য দিবালোকে হরিণ জবাই, ভিডিও ভাইরাল

হরিণ জবাই। ছবি : কালবেলা
হরিণ জবাই। ছবি : কালবেলা

চট্টগ্রামের মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় প্রকাশ্য দিবালোকে হরিণ জবাইয়ের ৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রকাশ্যে হরিণ জবায়ের এমন দৃশ্যে স্থানীয় মহলে আলোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, গত ১১ এপ্রিল উপজেলার ইছাখালি ইউনিয়নের টেকেরহাট বাদামতলী এলাকায় একটি হরিণ জবাইয়ের ঘটনা ঘটে। ফেসবুকে ছড়িয়ে পড়া ৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যক্তি একটি মায়া হরিণকে জলাশয়ে ফেলে দা দিয়ে কুপিয়ে গলা বিচ্ছিন্ন করছে। আরেকজন হরিণটির পা চেপে ধরে জবাইয়ে সহযোগিতা করছে। পাশে জলাশয়ের মধ্যে একটি কুকুর দাঁড়িয়ে আছে। কিছু দূরে দাঁড়িয়ে তা দেখছে এক ব্যক্তি। আর এক ব্যক্তি ভিডিও করছে দেখে তারা জিজ্ঞেস করে কেন ভিডিও করছে। এরপর একজন তার দিকে তেড়ে আসতে দেখা গেছে। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কাছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার সচেতন সমাজ।

মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্মকর্তারা জানিয়েছেন, একটা সময় মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকার অন্তত বিশ কিলোমিটারজুড়ে সবুজ ম্যানগ্রোভ বন ছিল। হাজার হাজার মায়া হরিণের পাশাপাশি এই বনে বিভিন্ন প্রজাতির শিয়াল, সাপ, মেছোবাঘসহ নানা প্রজাতীর বন্যপ্রাণী ছিল। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল শুরু হওয়ার পর থেকে বন উজাড়ের ফলে সব ধরনের বন্যপ্রাণী এখন প্রায় বিলুপ্তির পথে। শিল্পাঞ্চল স্থাপনের জন্য অধিগ্রহণ করা এলাকা ও এর বাইরে এখনো টিকে থাকা কিছু বনে মায়া হরিণের অস্তিত্ব টিকে আছে। দুষ্কৃতিকারী কর্তৃক জবাই করা হরিণটি ওই বন থেকে দলছুট হয়ে এসেছে বলে ধারণা বন কর্মকর্তাদের।

জানতে চাইলে বন বিভাগ মিরসরাই রেঞ্জের কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ বলেন, মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় ইছাখালী ইউনিয়নের টেকেরহাট বাদামতলী অংশে প্রকাশ্যে একটি মায়া হরিণ জবাইয়ের ভিডিও আমাদের নজরে এসেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি ১১ এপ্রিলের কোনো এক সময় তিন দুষ্কৃতকারী এই বেআইনি কাজ করেছে। ঘটনার দুই দিন পর বিষয়টি জানাজানি হলে আমরা তদন্ত করে হরিণ জবাইয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আটক করতে অভিযান শুরু করেছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিডিওতে দেখা ওই তিন ব্যক্তি আশপাশের খামারে কাজ করে। তাদের কথা শুনে বুঝা গেছে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর। তাদের গ্রেপ্তার করে বন্যপ্রাণী আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১০

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১১

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১২

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৩

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৪

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৫

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৬

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৭

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৮

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৯

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

২০
X