বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতার নেতৃত্বে থানায় হামলা, পুলিশের ফোন ভাঙচুর

শাহজাদপুর থানা। ছবি : সংগৃহীত
শাহজাদপুর থানা। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে থানায় হামলা চালিয়ে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তির অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও ধারণ করায় এক পুলিশ সদস্যের মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে ছাত্রদল নেতা পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ এনেছেন।

শনিবার (১৮ এপ্রিল) শাহজাদপুর থানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের ঘটনায় এক ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে মধ্যস্ততা করতে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ থানায় যান। তখন পুলিশের কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) ছাত্রদল নেতা সাব্বিরকে বলেন- ‘তুমি কি এ ঘটনার সঙ্গে জড়িত? যদি জড়িত না থাকো তাহলে চলে যাও’।

এরপর ক্ষিপ্ত হয়ে সাব্বির বলেন- ‘আমি কেন বের হয়ে যাব, আপনারা ৫ তারিখের আগে যেমন ছিলেন এখনও তেমনই করছেন। আপনারা আওয়ামী লীগের পুলিশ’। এই বলে বেরিয়ে যান তিনি। এরপর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফায়েত আদিবসহ দলবল নিয়ে এসে থানার ভেতরে ঢোকেন।

এসময় এক পুলিশ সদস্য তার ফোনে ভিডিও করছিলেন। তার ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতে থাকে।

শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদের বক্তব্য জানতে ফোন দেওয়া হয়। সাংবাদিক পরিচয় পাওয়ার পর ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন তিনি।

সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফায়েত আদিব বলেন, একটি মোটরসাইকেলের বিষয় নিয়ে কোনো একটি ঝামেলা ছিল। পুলিশ অফিসার টাকা চেয়েছিল। সাব্বির টাকা দিতে চায়নি। সে পরিচয় দিয়েছে কলেজ ছাত্রদলের সভাপতি। তখন কথাকাটাকাটি ও হট্টগোল হয়। তবে মারামারি হয়নি। ওসির কাছে বিচার চেয়েছি।

পুলিশ সদস্যের ফোন ভাঙার বিষয়ে তিনি বলেন, ভিডিও করছিল এ জন্য কেউ হঠাৎ করে কেড়ে নিয়ে ভেঙে ফেলেছে। সত্যিকার অর্থে পুলিশ ভুল কাজ করেছে। বিনা অপরাধে সাব্বিরকে চড় দিয়েছে। এসআই নতুন এসেছেন, হয়তো ওনাকে চেনেন নাই।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন জুয়েল বলেন, তারা আমাদের কনসার্ন ছাড়া থানায় গেছেন। ব্যক্তির দায় সংগঠন নেবে না। এ বিষয়ে তদন্ত করে যদি দোষ প্রমাণিত হয়, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, যার মোটরসাইকেল তার কোনো খবর নেই। ওই ছেলেটা দলবল নিয়ে এসে পুলিশের ওপর চড়াও হয়। তারা বলতে থাকে আগেও পুলিশ যেমন করেছে এখনো তেমনই করছে। একজন কনস্টেবল ছবি তুলছিল, তখন ওই মোবাইলটা কেড়ে নিয়ে ভেঙে ফেলে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X