নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে জিরো টলারেন্স : ডিসি রায়হান

জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। ছবি : কালবেলা
জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। ছবি : কালবেলা

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

তিনি বলেন, নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে কঠোর নজরদারির মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নকলের বিরুদ্ধে সরকারের কঠোর নীতির কারণে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষার প্রথম দিন জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

মো. রায়হান কবির বলেন, প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে এবং সার্বিক পরিবেশ সন্তোষজনক। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে তিনি নীরবে পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন, যাতে পরীক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত না ঘটে। তিনি বলেন, পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, অভিভাবকরা নির্দেশনা মেনে কেন্দ্রের বাইরে শৃঙ্খলভাবে অবস্থান করছেন। গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব হচ্ছে।

বাকি পরীক্ষাগুলোও একইভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি এবং পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।

এর আগে, সকালে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ কমর আলী উচ্চ বিদ্যালয়, আইটি স্কুল, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আদর্শ বালক উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন এবং অন্য কেন্দ্রগুলোর খোঁজখবর নেন। প্রথম দিনের পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলী নুর খান, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এ বছর নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৩৩ হাজার ২০৮ শিক্ষার্থী অংশ নিচ্ছে। জেলার ৫০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৪০টি কেন্দ্রে ২৭ হাজার ৯৪৪ জন এসএসসি পরীক্ষার্থী, ৪টি কেন্দ্রে ৩ হাজার ৩৬৮ মাদ্রাসা শিক্ষার্থী এবং ৬টি কেন্দ্রে ১ হাজার ৮৯৬ কারিগরি বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১০

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১১

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১২

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৩

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৪

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৫

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৬

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৭

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৮

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৯

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

২০
X