পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে বিএসএফের হাতে আটক দুই শিক্ষার্থীকে ফিরিয়ে আনল বিজিবি

পঞ্চগড় সীমান্তে বিএসএফের হাতে আটক দুই শিক্ষার্থীকে ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনল বিজিবি। ছবি : কালবেলা
পঞ্চগড় সীমান্তে বিএসএফের হাতে আটক দুই শিক্ষার্থীকে ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনল বিজিবি। ছবি : কালবেলা

পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক দুই বাংলাদেশি শিক্ষার্থীকে ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা।

ফেরত আসা দুই শিক্ষার্থী হলো- আটোয়ারী উপজেলার ইন্দ্র (১৪) ও উদয় (১৪)। তারা রশেয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বোনের বাড়িতে বেড়াতে এসে বুধবার সকালে তারা সীমান্তের মেইন পিলার ৪১৭-এর ৯ নম্বর সাব-পিলার এলাকায় ছবি তুলতে যায়। এ সময় অসাবধানতাবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের সময় শিক্ষার্থীদের মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর বিজিবি দ্রুত উদ্যোগ নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বিকেলে দুই শিক্ষার্থীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘দ্রুত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তাদের ফেরত আনা সম্ভব হয়েছে।’

গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু বলেন, ‘বিজিবির দ্রুত পদক্ষেপ ও সমন্বয়ের কারণেই শিক্ষার্থীরা নিরাপদে ফিরে এসেছে।’

এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ ব্যবধানে জয়েও লাভ হলো না, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X