পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

পুকুরে ডুবে মৃত্যু। প্রতীকী ছবি
পুকুরে ডুবে মৃত্যু। প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝিনা গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, মাঝিনা গ্রামের এনামুল হকের দুই ছেলে হোসেন আলী (১২) ও রহমত আলী (৯)। তারা দুজনেই স্থানীয় মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে পঞ্চম ও চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্কুল থেকে ফিরে দুই ভাই তাদের সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে অন্য শিশুদের অগোচরে দুই ভাই পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা তাদের দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন।

অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় দুই ভাইকে উদ্ধার করা হয়। পরে দ্রুত জয়পুরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই পরিবারের দুই সন্তানের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোহাম্মদ রায়হান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাঁতার না জানার কারণেই গভীর পানিতে তলিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১০

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১২

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৩

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৪

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৫

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৬

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৭

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৮

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৯

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

২০
X