রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৪ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

পদ্মা নদীতে অবৈধভাবে বালু তোলায় ১০ জনের কারাদণ্ড

আটকরা। ছবি : কালবেলা
আটকরা। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীর কলাবাগান এলাকায় গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১০ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১২টা ১৫ মিনিট থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযানের নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান। অভিযান চলাকালে একটি কাটার মেশিন ও দুটি ক্যারিং বডি জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪ লঙ্ঘনের অভিযোগে একই আইনের ১৫ ধারা অনুযায়ী প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দ কাটার মেশিন ও ক্যারিং বডিগুলো দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১০

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১১

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১২

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৪

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৫

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৭

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৮

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৯

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

২০
X