রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২২ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষকের ভুলে এসএসসিতে অংশ নিতে পার‌লেন না জান্নাতি

পড়ার টেবিলে জান্নাতি। ছবি : কালবেলা
পড়ার টেবিলে জান্নাতি। ছবি : কালবেলা

প্রধান শিক্ষকের অবহেলায় চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী জান্নাতি খাতুন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারপাড়া গ্রামের জাহেদুল ইসলামের মেয়ে। অন্যান্য শিক্ষার্থীর মতো নির্ধারিত ফি জমা দিয়ে নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেন তি‌নি। পুরো বছরজুড়ে মনোযোগের সঙ্গে পরীক্ষার প্রস্তুতিও নেন। পরিবারের আশা-ভরসার কেন্দ্রবিন্দু ছিল জান্নাতি। কিন্তু হঠাৎ এক প্রশাসনিক ভুলে সেই স্বপ্নে নেমে এসেছে অন্ধকার।

জানা গেছে, গত সোমবার প্রবেশপত্র নিতে বিদ্যালয়ে গেলে জান্নাতি দেখতে পান তার সহপাঠীদের সবার প্রবেশপত্র এলেও তারটি আসেনি। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

জানা গে‌ছে, মানবিক বিভাগে অধ্যয়নরত জান্নাতি নিয়মিত প্রাইভেট শিক্ষকের কাছে পড়াশোনা করে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন। ফলে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তার জন্য বড় ধরনের মানসিক আঘাত হয়ে দাঁড়িয়েছে।

জান্নাতির বড় ভাই মিজানুর রহমান কাজল বলেন, তার বোন এসএসসিতে ভালো ফলাফল করলে রংপুরের ভালো কোনো কলেজে ভর্তি করানোর পরিকল্পনা ছিল। কিন্তু প্রধান শিক্ষ‌কের ভু‌লের কার‌ণে এই প‌রি‌স্থি‌তির শিকার হ‌তে হ‌লো।

শিক্ষার্থী মিতু জানান, অ‌নেক স্বপ্ন ছিল এসএস‌সি পরীক্ষা দিব। কিন্তু শেষ সম‌য়ে এসে এমন একটা ঘটনা ঘট‌বে কখনো কল্পনা কর‌তে পা‌রি‌নি।

ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, প্রবেশপত্র দেওয়ার পরে কয়েকজন শিক্ষার্থীর অপশনাল বিষয়ে ভুল আসে। সংশোধনের জন্য বোর্ডে এসেছি। জান্নাতির বিষয়টি আমার ভুল হয়েছে, আমি তার বাবার কাছে ক্ষমা চেয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১০

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১১

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১২

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৪

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৫

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৬

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৭

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৮

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৯

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

২০
X