মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

হাতেনাতে ধরার পর চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ

চুরির অভিযোগে আটক যুবককে শাস্তি না দিয়ে নামাজ পড়ানোর মাধ্যমে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ছবি : কালবেলা
চুরির অভিযোগে আটক যুবককে শাস্তি না দিয়ে নামাজ পড়ানোর মাধ্যমে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ছবি : কালবেলা

চুরির অভিযোগে আটক এক যুবককে শারীরিক কোনো শাস্তি না দিয়ে, অজু করিয়ে নামাজ পড়ানোর মাধ্যমে সংশোধনের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি মাদ্রাসা কর্তৃপক্ষ।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসায় এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটে।

স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, রাতে ওই যুবক মাদ্রাসার দানবাক্স ভেঙে টাকা চুরির চেষ্টা করছিলেন। এ সময় তার সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর সাধারণত উত্তেজিত জনতা মারধর করলেও, এখানে ঘটে উল্টো ঘটনা।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা ওই যুবককে মারধর না করার সিদ্ধান্ত নেন। তারা তাকে সুন্দরভাবে বুঝিয়ে অজু করিয়ে মাদ্রাসার মসজিদে নামাজ পড়ানোর ব্যবস্থা করেন। এরপর তাকে সুপথে ফিরে আসার উপদেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে আর কখনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবে না, এমন অঙ্গীকার নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মাদ্রাসা কর্তৃপক্ষের এমন শান্ত ও মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই বলছেন, অন্ধকার দূর করতে আলোর প্রয়োজন, যা এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে।

স্থানীয় বাসিন্দা মাহমুদ চৌধুরী বলেন, আমরা তাকে ধরেছিলাম কিন্তু মাদ্রাসার হুজুররা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাকে নামাজ পড়ান এবং ভালো হওয়ার সুযোগ দেন। এটি সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা।

মাদ্রাসার মুহতামিম ইমাম হোসেন মোস্তাফী বলেন, আমরা মনে করি শাস্তির চেয়ে সংশোধনই বড় বিষয়। ঘৃণাকে ঘৃণা দিয়ে নয় বরং ভালোবাসা ও মহান আল্লাহর পথে ডাকার মাধ্যমে জয় করার চেষ্টা করেছি। সে নিজের ভুল স্বীকার করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে আর কখনো এমন কাজ করবে না। তাই আমরা তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১০

১৯৭১ : একটি গ্রামের গল্প

১১

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১২

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৩

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৪

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৬

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৭

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৮

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৯

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

২০
X