রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগকে সরাতে ছত্রিশ দিন লাগলেও বিএনপিকে সরাতে ৩৬ ঘণ্টাও লাগবে না’

রংপুরে বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান। ছবি : কালবেলা
রংপুরে বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান। ছবি : কালবেলা

আওয়ামী লীগকে সরাতে ছত্রিশ দিন সময় লাগলেও বিএনপিকে সরাতে ৩৬ ঘণ্টা লাগবে না বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী ও শিবির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবি এবং দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিলে বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সহিংসতার রাজনীতি পরিহার না করলে পরিস্থিতির পরিণতি ভালো হবে না। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করলে ছাত্র-জনতা আবারও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান বলেন, শিক্ষাঙ্গনে ছাত্রশিবির সুষ্ঠু পরিবেশ চাইলেও ছাত্রদল সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তাদের হাতে শিক্ষার্থীরা খুন পর্যন্ত হয়েছে। আজকে পাবনার ঈশ্বরদীতেও ছাত্রশিবিরের মিছিলে তারা বিনা কারণে হামলা চালিয়েছে।

তিনি বলেন, গত বছরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে হত্যা করা হয়। কিন্তু এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হয়নি। অবিলম্বে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার নিশ্চিত এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলায় জড়িত ছাত্রদলের নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

শিবির সভাপতি বলেন, আওয়ামী লীগকে সরাতে ছত্রিশ দিন সময় লাগলেও বিএনপিকে সরাতে ৩৬ ঘণ্টা লাগবে না।

তিনি আরও বলেন, সারাদেশে হত্যাকাণ্ড, চাঁদাবাজি, সংঘর্ষসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না। এমন অবস্থা তৈরি হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কেবল সংবিধান নিয়ে ব্যস্ত আছেন। তাই ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ করতে হবে।

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন জেলা শিবিরের সভাপতি হামিদুর রহমান, বেরোবি শাখার সভাপতি সুমন সরকার, কারমাইকেল কলেজ শাখা সভাপতি মাহমুদুল হক, বেরোবি শিবিরের দপ্তর সম্পাদক আহমাদুল হক আলবির প্রমুখ।

উল্লেখ্য, মিছিলটি কারমাইকেল কলেজ কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে নগরীর শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X