রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন দখল ঘিরে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণ

রাজশাহীতে শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।। ছবি : কালবেলা
রাজশাহীতে শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।। ছবি : কালবেলা

রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে কার্যালয় দখলের চেষ্টা চালানো হয়।

স্থানীয় ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসে। তৎকালীন সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীর পরিবর্তে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রফিকুল ইসলাম পাখি। তবে এর জেরে সংগঠনের ভেতরে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে।

এর আগে বুধবার পাখির অনুসারীদের হাতে কয়েকজন শ্রমিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা পাখিকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করেন এবং ইউনিয়ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানান।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর থেকেই শিরোইল এলাকায় অবস্থান নেন পাখি বিরোধী শ্রমিকরা। অপরদিকে তার সমর্থকরা নগরীর রেলগেট এলাকায় জড়ো হন। উভয় পক্ষের হাতে রড, পাইপসহ দেশীয় অস্ত্র দেখা যায়।

বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কয়েকশ সমর্থকসহ মিছিল নিয়ে শিরোইল এলাকায় প্রবেশ করেন রফিকুল ইসলাম পাখি। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে পৌঁছে তার অনুসারীরা ৫ থেকে ৬টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়, যা এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

বোমা বিস্ফোরণ ও সংঘর্ষের মুখে প্রতিপক্ষ সরে গেলে পাখির অনুসারীরা ইউনিয়ন কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয়। এ সময় আশপাশের কয়েকটি দোকান, ভবনের কাঁচ এবং মোটরসাইকেল ভাঙচুর করা হয়। প্রায় এক ঘণ্টা তাণ্ডব চালিয়ে তারা এলাকা ত্যাগ করে।

স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের তৎপরতা দৃশ্যমান ছিল না। তবে ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে রফিকুল ইসলাম পাখি দাবি করেন, ‘আওয়ামী লীগের শ্রমিক নেতারা সাধারণ শ্রমিকদের দিয়ে কার্যালয়ে তালা দিয়েছিল। আমরা সেটি উদ্ধার করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’

অন্যদিকে সংঘর্ষের পর পাখিবিরোধী শ্রমিকদের কাউকে পাওয়া যায়নি। তবে এর আগে তারা অভিযোগ করেন, সংগঠনে নির্বাচিত নেতৃত্ব নেই এবং দখলদারিত্ব চলছে। এ অবস্থার অবসান ঘটাতে দ্রুত নির্বাচন প্রয়োজন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, সংঘর্ষের পর উভয় পক্ষ সরে গেছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X