তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

যাদুকাটা নদীতে গোসলে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

যাদুকাটা নদী। ছবি : কালবেলা
যাদুকাটা নদী। ছবি : কালবেলা

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে গোসল করতে নেমে আবু সুফিয়ান (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার যাদুকাটা নদীর সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আবু সুফিয়ান উপজেলার বাদাঘাট ইউনিয়নের দশগড় গ্রামের রবি মিয়ার ছেলে। সে স্থানীয় শাহ আরেফিন দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সুফিয়ান তার মাদ্রাসার ৪-৫ জন সহপাঠীর সঙ্গে যাদুকাটা নদীতে গোসল করতে নামে। সাঁতার কাটার একপর্যায়ে তারা সীমান্ত পিলার ১২০৩ এলাকা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ১২০০ গজ ভেতরে ঢুকে পড়ে। সেখানে নদী পার হওয়ার সময় প্রবল স্রোতে সুফিয়ান হঠাৎ নিখোঁজ হয়ে যায়।

প্রাথমিকভাবে সহপাঠীরা তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। এলাকাবাসী দীর্ঘক্ষণ নদীতে তল্লাশি চালিয়েও সুফিয়ানের কোনো সন্ধান পাননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে নিখোঁজ হওয়ার স্থানটি ভারতের অভ্যন্তরে হওয়ায় উদ্ধার তৎপরতায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

এ বিষয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাজমুল ইসলাম জানান, আমরা খবর পাওয়া মাত্রই যাদুকাটা নদীর তীরে পৌঁছে অনুসন্ধানের চেষ্টা করেছি। কিন্তু দুর্ঘটনাটি ভারতীয় সীমানার ভেতরে ঘটায় আমাদের পক্ষে তাৎক্ষণিকভাবে সরাসরি কোনো উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।

উদ্ধার তৎপরতার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক বা পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১০

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১১

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১২

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৩

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৪

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৫

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৬

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৭

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৮

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

২০
X